ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

সন্তানের বাবা হলেন শ্যামল মাওলা

#

বিনোদন প্রতিবেদক

০৩ আগস্ট, ২০২৫,  7:00 PM

news image

কন্যাসন্তানের বাবা হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা। রোববার (৩ আগস্ট) নিজেই ফেসবুকে এক আবেগঘন পোস্টের মাধ্যমে এ সুখবরটি ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। ছবিটির ক্যাপশনে শ্যামল লেখেন, নতুন এক তারা নেমে এসেছে এই পৃথিবীতে। একই পোস্টে ‘সানাভ মাওলা’ হ্যাশট্যাগ ব্যবহার করে জানিয়ে দেন তার কন্যার নামও 'সানাভ মাওলা'। শ্যামলের শেয়ার করা ছবিতে দেখা যায়, নবজাতককে বুকে জড়িয়ে ভালোবাসায় ভরা দৃষ্টিতে তাকিয়ে আছেন এই অভিনেতা। তবে এখনই মেয়ের মুখ দেখাতে চান না তিনি। তাই স্নেহভরে একটি হার্ট ইমোজির আড়ালে ঢেকে রেখেছেন মেয়ের মুখ। ২০২০ সালের ১০ অক্টোবর মাহা শিকদারকে বিয়ে করেন শ্যামল মাওলা। মাহা অভিনেত্রী, ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচিত। একসময় মঞ্চে কাজ করতেন শ্যামল মাওলা। ২০০৬ সালে টিভি নাটকে অভিষেক হয় তার। পরে চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। তার ‘নাদান’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। ছবিটির দুর্গাপূজায় মুক্তির কথা রয়েছে। ২০১৮ সালের এপ্রিলে নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর ‘ক্যাশ’ নামে একটি থ্রিলার ড্রামা দিয়ে ওটিটিতে নাম লেখান শ্যামল মাওলা। ‘সদরঘাটের টাইগার’, ‘মানি হানি’, ‘মাইনকার চিপায়’ থেকে ‘মহানগর’ সিরিজে কাজ করে আলোচিত হয়েছেন শ্যামল মাওলা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম