ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত যে দোয়া আল্লাহর খুব প্রিয় সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়ে যা বললেন ট্রাম্প কঙ্গোর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব, নিহত ২ হাজার ৩২৫ ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা এবার সত্যিই থামছেন রোনালদো পাকিস্তানে জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা জিম্বাবুয়েতে ফেরি ডুবিতে নিহত বেড়ে ৮৪ বার্সেলোনায় যোগ দিচ্ছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় নতুন বিপদ, বাড়ছে আফটারশকের শঙ্কা

সকালে রাজধানীতে ঝড়-বৃষ্টি

#

নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০২৩,  10:49 AM

news image

রাজধানীতে আজ বৃহস্পতিবার ভোরে ঝড়-বৃষ্টি হয়েছে। এর আগে বুধবার সকালে ও মঙ্গলবার সন্ধ্যার পর ঢাকায় বৃষ্টি হয়। গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ঢাকায় বাতাসের দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় (০৮-১২) কিঃ মিঃ গতি হতে পারে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় (৪০-৫০) কিঃমিঃ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় (২ দিন) বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম