ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

নারায়ণগঞ্জে গার্মেন্টসের জুট ভর্তি ট্রাকে অগ্নিসংযোগ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২৬,  11:23 AM

news image

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পার্কিং করা গার্মেন্টসের ওয়েস্টেজ জুটভর্তি একটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা জুট পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রন করেন। সোমবার ভোর ৫টায় ফতুল্লা ক্রীকেট স্টেডিয়ামের কাছে লিংক রোডে এ ঘটনা ঘটে। 


ট্রাকের চালক মামুন জানান, চট্টগ্রাম থেকে চাঁদনী ট্রান্সপোর্টের পাঁচটি ট্রাকে করে গার্মেন্টসের ওয়েস্টেজ জুট নিয়ে ফতুল্লায় প্রান্ত এন্টারপ্রাইজে আসেন ভোরে। মাল আনলোড করতে সময় লাগবে তাই সড়কের পাশে ট্রাক পার্কিং করে ঘুমাচ্ছিলেন চালক ও হেলপাড়। ভোরে অজ্ঞাত দুবৃর্ত্তরা জুটের মধ্যে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। তখন আগুনের তাপে ঘুম ভেঙ্গে গেলে ফায়ার সার্ভিসে খবর দেই।


প্রান্ত এন্টারপ্রাইজের ম্যানেজার মহসিন সরকার জানান, আগুনে প্রতিষ্ঠানের প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


ফতুল্লার শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। ট্রাকটিতে গার্মেন্টসের জুট বোঝাই থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেশি সময় লাগে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম