ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

সংলাপের সময় পেরিয়ে গেছে : কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২৩,  12:12 PM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিরোধীদলগুলোর সঙ্গে সংলাপের সময় পেরিয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সময় খুব কম। এখন যেকোনো সময়, যেকোনো দিন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। তফসিল ঘোষণার সময়টা দূরে নয়, এমনটাই আমরা শুনতে পাচ্ছি। এমন অবস্থায় আমাদের মতো দেশে.... সংলাপ যদি করতে হয়, কাউকে বাদ দিয়ে করা যাবে না। সংলাপ তো এমন না যে, দুটি বা কয়েকটি দলের সঙ্গে শুধু করতে হবে। সংলাপ করলে তখন শতাধিক দল এসে যাবে। এখন এই সময়ে কখন সংলাপ হবে আর কখন নির্বাচনের প্রক্রিয়া চলবে, সেটা একটা বিষয়। আরেকটি বিষয় হলো, সংলাপের বিষয়ে আমরা আমাদের চিন্তাভাবনা আগেই পরিষ্কারভাবে জানিয়েছিলাম যে, শর্তযুক্ত কোনো সংলাপের বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি না। তিনি বলেন, আমরা আগেই বলে দিয়েছিলাম, তারা (বিএনপি ও সমমনা দল) বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি প্রত্যাহার করলে আমরা সংলাপের বিষয়টি চিন্তাভাবনা করে দেখব। কিন্তু সেটিও অনেক আগের কথা। সেই সময় পেরিয়ে গেছে। এখন আর সেই পেরিয়ে যাওয়া সময়কে এগিয়ে নিয়ে আসার কোনো সুযোগ নেই। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তফসিল ঘোষণা করা নির্বাচন কমিশনের দায়িত্ব। তারা নিজেরা আলাপ-আলোচনা ও চিন্তাভাবনা করে তফসিল ঘোষণা করবে, এটা তাদের এখতিয়ার। এখানে আওয়ামী লীগের কিছু করণীয় নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম