ঢাকা ১২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতরে টানা ৯ দিনের ছুটি

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ এপ্রিল, ২০২৪,  12:50 PM

news image

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে। দেশটিতে আগামী ৮ এপ্রিল সোমবার থেকে ১২ এপ্রিল শুক্রবার পর্যন্ত ঈদের বন্ধ থাকবে। যেহেতু আমিরাতে শনি ও রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে সে কারণে ১৩ ও ১৪ এপ্রিলও ছুটি কাটাতে পারবেন সাধারণ মানুষ। এতে করে দেশটিতে ঈদুল ফিতরে টানা ৯ দিনের ছুটি থাকবে।রবিবার (৩১ মার্চ) সরকারিভাবে এ ছুটি ঘোষণা করা হয়েছে। আমিরাতসহ মধ্যপ্রাচ্যের সবদেশে আগামী ৯ এপ্রিল ঈদের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হবে। সে হিসেবে ৮ এপ্রিল , ২৯ রমজান থেকে ছুটি শুরু হবে। শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে রমজান ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। শাওয়াল মাসের প্রথমদিন পালিত হয় খুশির ঈদ। সিয়াম সাধনার মাস রমজান প্রায় শেষ হয়ে এসেছে। মধ্যপ্রাচ্যে আর ৮ অথবা ৯ দিন মানুষ রোজা রাখবেন। যেহেতু ঈদ কাছাকাছি চলে এসেছে তাই এখন ঈদকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন আমিরাতসহ বিশ্বের সব মুসল্লি। যেহেতু এবার দেশটিতে দীর্ঘ ছুটি পাওয়া গেছে ফলে সাধারণ মানুষের মধ্যে আরও বেশি উৎসাহ উদ্দীপনা কাজ করছে। এর আগে গত সপ্তাহে ঈদের ছুটি ঘোষণা করে সৌদি আরব। দেশটির সরকার জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ৮ এপ্রিল সোমবার থেকে ১১ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। যেহেতু সৌদিতে শুক্র ও শনিবার এমনিতে সাপ্তাহিক বন্ধ থাকে, তাই ১২ ও ১৩ এপ্রিলও ছুটি কাটাতে পারবেন সাধারণ মানুষ। সূত্র: খালিজ টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম