ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহার

#

স্পোর্টস ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০২৩,  10:59 AM

news image

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) বরখাস্ত করার সিদ্ধান্ত তুলে নিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্ডো। এক্সে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন ফার্নান্ডো।  একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, শীঘ্রই এসএলসির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)। মূলত ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপের কারণেই এসএলসিকে নিষেধাজ্ঞা দেয় আইসিসি। এবার সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত বদলের ফলে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে আইসিসিও। তবে এ ব্যাপারে এখনও আইসিসির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। শ্রীলঙ্কার ক্রিকেটে ফেরার আশাবাদ ব্যক্ত করে ফার্নান্ডো লিখেছেন, ‘আমাদের ওপর দেওয়া আইসিসির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার লক্ষ্যে আমি আজ শ্রীলঙ্কা ক্রিকেটে অন্তর্বর্তীকালীন কমিটি নিয়োগের সিদ্ধান্ত তুলে নিতে একটি গেজেটে স্বাক্ষর করেছি।’ বিশ্বকাপ ব্যর্থতার কারণ দেখিয়ে এসএলসিকে বরখাস্ত করেছিলেন দেশটির তখনকার ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। ক্রিকেট বোর্ডে সরকারের এমন হস্তক্ষেপের পর এসএলসিকে বরখাস্ত করে আইসিসি। যার সিদ্ধান্তে এত বড় শাস্তি পেল দেশের ক্রিকেট বোর্ড শাস্তি পেয়েছেন তিনি নিজেও। গত ২৭ নভেম্বরে রোশানকে মন্ত্রীসভা থেকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম