ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

শ্রীলঙ্কায় নির্বাচন: শ্রীলঙ্কায় কারফিউ জারি

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০২৪,  4:45 PM

news image

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনার মধ্যে শনিবার রাতে দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। দেশটির পুলিশ আট ঘণ্টার জন্য কারফিউ ঘোষণা করে। পুলিশ জানিয়েছে- জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে কারফিউ ঘোষণা করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে, জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে শনিবার রাত থেকে কারফিউ ঘোষণা করা হয়েছে। এর আগে শনিবার সকাল ৭টা ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। রবিবার ফল ঘোষণার কথা রয়েছে। এদিকে এ নির্বাচনকে দেশটির ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ বলে দাবি করেছেন দেশটির প্রধান নির্বাচন কমিশনার। ভোট প্রদানের হার ৭০ শতাংশের বেশি। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেসহ ৩৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে প্রথমবারের মতো নির্বাচন দ্বিতীয় দফায় গড়াতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এবারের প্রেসিডেন্ট নির্বাচনের নতুন আইন অনুযায়ী, একজন ভোটার তিন প্রার্থীকে ভোট দিতে পারেন। কোনো একজন প্রার্থী কমপক্ষে ৫০ শতাংশ বা এর চেয়ে বেশি ভোট পেলে, তাকে বিজয়ী ঘোষণা করা হবে। আর কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পেলে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফা (রান-অফ) ভোট হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম