ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

শ্রীপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে টাকা ছিনতাই মামলা !

#

আরিফ প্রধান

১৬ নভেম্বর, ২০২১,  2:34 PM

news image

আরিফ প্রধান : গাজীপুরের শ্রীপুরে চাল ব্যবসায়ীর ম্যানেজারকে মেরে টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবলীগ নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে ১৫ নভেম্বর শ্রীপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন ম্যানেজার জাহিদুল আলম শরিফ। অভিযুক্ত যুবলীগ নেতা আজিজুর রহমান জন কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মৃত মাহবুবুর রহমানের সন্তান।

তিনি উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী হিসেবে এলাকায় জানান দিয়েছেন। অন্য আমামিরা হলেন, একই এলাকার মোবারক হোসেনের সন্তান সবুজ, মৃত আঃ সাত্তারের সন্তান তাইজুদ্দিন, মুলাইদ এলাকার সাকিব, রিয়েল সহ অজ্ঞাত কয়েকজন। মামলা সুত্রে জানাযায়, মাওনা চৌরাস্তার মোড়ল এন্ড কোঃ এর ম্যানেজার জাহিদুল ইসলাম রবিবার সন্ধ্যায় মালামাল বিক্রির নগদ ৫ লাখ ৩০ হাজার টাকা নিয়ে মালিক চাল ব্যবসায়ী মো. কাদির মোড়লের বাসার নিকট আসলে আগে থেকে উৎপেতে থাকা অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে ব্যাগে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাঁর চিৎকারে মালিকসহ অন্য কর্মচারী ছুটে আসলে তাঁদের উপরও হামলা চালায় । তিনি ও আলমগীর গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। যুবলীগ নেতা আজিজুর রহমান জন অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের সাথে জমিজমার বিরোধ থাকায় মামলায় আমার নাম জড়ানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) শাহাদাত হোসেন জানান,মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেফতারে  অভিযান চালছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম