ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

শ্রীনগরে শীতের আগমনে লেপ তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা

#

মোস্তাকিম আহমেদ আলিফ

২৪ নভেম্বর, ২০২১,  1:08 PM

news image

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় লেপ তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা। শীতের আগমনী ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে শ্রীনগরে। শীতের আগমনী বার্তা দিচ্ছে আবহাওয়া। দিনে কিংবা রাতের প্রথমাংশে বেশ গরম কিংবা শীত অনুভূত না হলেও মাঝ রাতে ঠিকই কাঁথা মুড়িয়ে শুইতে হয়। দিনে দিনে শীত আরো বৃদ্ধি পাবে।

শীত নিবারনের জন্যে মানুষ নতুন পুরাতন কাপড় কেনার জন্য দোকানগুলোতে ভিড় করছে। তাছাড়া শীতের কবল থেকে রক্ষা পাওয়ার জন্যে উষ্ণতা ছড়াতে প্রাচীন কাল থেকেই লেপ, তোষক ও কম্বলের জুড়ি নেই। তাই এ সময়ে ব্যস্ত সময় কাটাচ্ছে শ্রীনগরের লেপ তোষকের কারিগররা। উপজেলার বিভিন্ন হাটে-বাজারে ঘরে দেখা যায়, কারিগররা আপন মনে কাজে ব্যস্ত। কাজের ফাঁকেই চলছে ক্রেতাদের সাথে দরদাম কষাকষি। মালিকরা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সাথে পাল্লা দিয়ে বেড়েছে তুলা ও কাপড়ের দাম। আর তাই ব্যবসায় তেমন একটা লাভ হচ্ছে না। উপজেলার প্রতিটি এলাকাতেই দেখা গেছে, লেপ তোষক তৈরির কারখানাগুলোতে কারিগরদের দম ফেলার ফুসরত নেই।  বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, বিভিন্ন তুলার দাম গার্মেন্ট তুলা ৭০/৮০ টাকা, ফোম তুলা ২০০ টাকা, শিমুল তুলা ৫০০/৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। শ্রীনগর বাজারের দোকানদার হারুন বেপারী জানান, এখন প্রতিদিন কারখানায় ১০ থেকে ১২ টি লেপ তৈরি হচ্ছে। সারা বছর তেমন একটা কাজ না হলেও এখন শীতের মৌসুম, তাই ভালই রোজগার হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম