ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ জানুয়ারি, ২০২৩,  5:48 PM

news image

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হঠাৎ শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় ভারতের শীর্ষস্থানীয় এই রাজনীতিককে। ৭৬ বছর বয়সী এই নেত্রী অবস্থা স্থিতিশীল দলীয় সূত্রে জানা গেছে। খবর হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়ার। ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানায়, সোনিয়া গান্ধী শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন। গত মঙ্গলবার থেকে তিনি অসুস্থ ছিলেন। সোনিয়া গান্ধীকে গতবছর ১২ জুন দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেসময় তিনি কোভিড সংক্রান্ত জটিলতার জেরে হাসপাতালে ভর্তি হন। এরপর ১৮ জুন তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। প্রবীণ কংগ্রেস নেত্রী গত বছর দুইবার কোভিডে আক্রান্ত হয়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম