ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

শেষ ওয়ানডেতে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

#

ক্রীড়া প্রতিবেদক

১৭ মার্চ, ২০২৪,  2:41 PM

news image

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডের সিরিজ নির্ধারণী ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছিল শ্রীলঙ্কা। হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেছেন সফরকারীদের প্রধান অস্ত্র দিলশান মাদুশঙ্কা। এবার একই গ্যাঁড়াকলে স্বাগতিক বাংলাদেশও। সিরিজ নির্ধারণী এই ম্যাচের আগে ছিটকে গেছেন পেসার তানজিম হাসান সাকিবও। রোববার (১৭ মার্চ) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নির্বাচক হান্নান সরকার। তার ভাষ্যমতে, জাতীয় দলের অনুশীলনে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন তানজিম। সে কারণে তৃতীয় ওয়ানডেতে তার আর খেলা হচ্ছে না। ফলে ২১ বছর বয়সী এ পেসারকে ঢাকায় ফিরিয়ে নেওয়া হবে। সেখানে তার পায়ের চিকিৎসা করানো হবে। এর আগে, লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকলেও সুযোগ পাননি এই পেসার। তবে বল হাতে মোস্তাফিজ ছন্দে না থাকায় একাদশে সুযোগ হয় সাকিবের। এরপর ঠিকই ফায়দা লুফে নিয়েছিলেন তিনি। স্বাগতিক পেসারদের হয়ে সর্বনিম্ন ইকোনোমিতে ৪৪ রান খরচায় ৩ উইকেট নেন সাকিব। এ ছাড়া দ্বিতীয় ওয়ানডেতে তার শিকার ১ উইকেট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম