ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক নারীসহ দুজন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

৩০ মে, ২০২৪,  11:01 AM

news image

শেরপুর নকলায় পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (২৯ মে) উপজেলার টালকী ইউনিয়নের মজিদ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, টালকি ইউনিয়নের মুজিব বাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে ফিরোজ মিয়া (৪০), অন্যজন একই এলাকার মাসুদ মিয়ার স্ত্রী পারভীন বেগম (৩৫)। এ ঘটনায় আহত হয়েছেন পারভীনের ছেলে সুরুজ মিআ (১৩)। স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে টালকি ইউনিয়নের মুজিব বাড়ি এলাকায় পল্লী বিদ্যুতের পিলার থেকে তার ছিঁড়ে পড়ে। এর দুদিন পর বুধবার বিকেলে ওই এলাকায় বিদ্যুৎ আসলে ছেঁড়া তারে ফিরোজ মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে ভাতিজা মাসুদ মিয়ার স্ত্রী পারভীন বেগম এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে নকলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নকলা থানার ওসি আব্দুল কাদের। তিনি বলেন, ‘নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম