ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু পাবে হামের টিকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা

শেখ হাসিনা কত মায়ের বুক খালি করেছে তার হিসেব নেই: শামুসজ্জামান দুদু

#

১৭ ডিসেম্বর, ২০২৪,  1:18 PM

news image

রংপুর ব্যুরোঃ শেখ মুজিবের চেয়ে তার মেয়ে আরও বেশি ভয়ংকর। বলেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামুসজ্জামান দুদু। তিনি বলেন, গত ১৬ বছরে কত হাজার মায়ের বুক খালি করেছে হাসিনা তার হিসেব নেই। বিএনপি নেতা ইলিয়াস আলীসহ দুই হাজার নেতাকর্মীকে গুম ও নিখোঁজ করেছে কিংবা আয়না ঘরে পাঠিয়ে জীবন শেষ করে দিয়েছে সে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা দম্ভ করে বলতেন মুজিব কন্যা কখনও পালায় না। অথচ এমন দৌড় দিয়েছে যে, দেশে এমন দৌড় আর কেউ দিতে পারেনি। আবার নাকি তিনি ফিরে আসার চিন্তা করছেন। আমি বলতে চাই আপনি দেশে আসেন। কত মানুষকে আপনি খুন করেছেন, কত লক্ষ হাজার কোটি টাকা পাচার করেছেন, গণতন্ত্র হত্যা করেছেন, স্বাধীনতা বিপন্ন করেছেন তার জবাব দিতে হবে। কেন বাংলাদেশের মানুষকে আপনি ভারতের দাসত্বে রুপান্তর করেছিলেন তারও জবাব আপনাকে দিতে হবে। তিনি বলেন, যে স্বপ্নকে পূরণ করতে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। শহীদ জিয়া যেমন দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন, শ্রমিকদের কাজ দিয়েছিলেন, বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করেছিলেন, তারেক রহমান ও বেগম খালেদা জিয়া সেই বাংলাদেশ গড়তে চান। আমরা রক্ত দিতে জানি, আন্দোলন করতে জানি, ত্যাগ স্বীকার করতে জানি। এক আল্লাহ ছাড়া বিএনপি কারও কাছে মাথা নত করে না। রংপুট মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। এসময় মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, বিএনপি নেতা আব্দুস সালাম, এমদাদুল হক ভরসা উপস্থিত ছিলেন। এরপর জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জিয়া মঞ্চ, কৃষক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের অংশগ্রহণে বিজয় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম