ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

শেখ হাসিনার রায়ের পর জামায়াতের প্রতিক্রিয়া

#

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২৫,  4:35 PM

news image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের গণআকাঙ্ক্ষা আংশিক হলেও ট্রাইবুনালের রায়ে পূরণ হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা পর প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। গোলাম পরওয়ার বলেন, কোনো একজন সরকারপ্রধানের সর্বোচ্চ সাজার এ ঘটনা ইতিহাসে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।  বিচার স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে এ কথা জানিয়ে তিনি আরও বলেন, বিগত দিনের সকল গণহত্যা-অপরাধের বিচার এখন সময়ের দাবি। পরওয়ার বলেন, কোনো অপরাধীই যে আইনের উর্ধ্বে নয় সেটির উদাহরণ আজকের এ রায়, আগামী দিনে বিচার কাজের সঙ্গে জড়িত কেউ যেন কর্তৃত্ববাদী না হয়ে ওঠেন সেই শিক্ষা দেবে আজকের এই ঘটনা। এ সময় তিনি আরও বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে দেওয়া এখন ভারতের দায়িত্ব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম