ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি নিজের চিকিৎসায় ৮২ লাখ টাকা খরচের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা

শেখ হাসিনার বিচারের দাবীতে সুনামগঞ্জে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ

#

১৪ আগস্ট, ২০২৪,  4:43 PM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে : আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের  নেতাকর্মীরা। বুধবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসষ্টেশন বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল শুরু করেন সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেনের নেতৃত্বে ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ জুয়েল  এর পরিচালনায় বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।  বক্তারা বলেন, বিগত ১৭ বছর ধরে বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর অত্যাচার নিয্যাতন চালিয়ে গুম খুন করা হয়েছে। এমনকি ছাত্রজনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। আমরা এসব হত্যাকান্ডের বিচারের দাবি জানাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম