ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

শেখ হাসিনার পতন : মেঘালয়ের পর মণিপুরেও কারফিউ জারি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ আগস্ট, ২০২৪,  4:59 PM

news image

বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতের সেভেন সিস্টার্স রাজ্য মণিপুরে অনুপ্রবেশ ঠেকাতে দুই জেলায় কারফিউ বা সান্ধ্য আইন জারি করা হয়েছে। বুধবার আসাম সীমান্তবর্তী ফেরজাওল ও জিরিবাম জেলায় এ কারফিউ জারি করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটির স্থানীয় প্রশাসন। এদিন জেলা দুটির ম্যাজিস্ট্রেটরা এ সান্ধ্য আইন জারি করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। বাংলাদেশের সঙ্গে মণিপুরের কোনো আন্তর্জাতিক সীমান্ত নেই। তবে আসামের সঙ্গে সীমানা রয়েছে। আর দক্ষিণ আসামের সঙ্গে রয়েছে মণিপুরের সীমানা। আর এ কারণেই রাজ্যটির আসাম সীমান্ত সংলগ্ন ফেরজাওল ও জিরিবাম জেলায় কারফিউ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে, গত সোমবার উত্তর-পূর্ব ভারতের আরেক রাজ্য মেঘালয়ও রাতের কারফিউ জারি করেছিল। মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের প্রায় ৪৫০ কিলোমিটার সীমান্ত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম