ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

শুভমান একাই জিতলেন ৪ পুরস্কার

#

স্পোর্টস ডেস্ক

৩০ মে, ২০২৩,  10:27 AM

news image

টানা দ্বিতীয় আইপিএল শিরোপা জয়ের কাছাকাছি চলে গিয়েছিল গুজরাট টাইটান্স। কিন্তু শেষ বলে এসে টাইটান্স শিবিরকে হতাশার আগুনে পুড়িয়ে পঞ্চম ট্রফি জয়ের উদযাপন করেছে চেন্নাই সুপার কিংস। যদিও এই আইপিএল জুড়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন শুভমান গিল। ১৬তম আসরজুড়ে দুর্দান্ত পারফর্ম করা গিল ফাইনালেও দারুণ শুরু করেছিলেন। কিন্তু ২০ বলে ৩৯ রানেই তাকে ফিরতে হয়েছে। যার মাধ্যমে এবারের আসরে ৮৯০ রান করেছেন গিল। ফলে সর্বোচ্চ রানসংগ্রাহকের পুরস্কারও উঠেছে ২৩ বছর বয়সী এই ব্যাটারের হাতে। কেবল সেরা ব্যাটারই নন, শুভমান গিল ব্যক্তিগত পুরস্কারের তালিকায় শীর্ষে রয়েছেন। ফাইনাল শেষে তিনি একাই পেয়েছেন চারটি পুরস্কার। চ্যাম্পিয়ন না হয়েও, সেই তালিকায় রয়েছেন মোহাম্মদ শামি, যশস্বী জয়সওয়াল ও ফাফ ডু প্লেসিরা। সর্বোচ্চ রানের পর উইকেটের দিক থেকে এগিয়ে গুজরাট। দলটির প্রধান পেসার শামির হাতে উঠেছে সর্বোচ্চ উইকেটশিকারীর বেগুনী ক্যাপ। আইপিএল আসরের ওপেনার শুভমান গিল ১৭ ম্যাচে ৮৯০ রান করেছেন। ৫৯.৩৩ গড় ও ১৫৭.৮০ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। তিনটি শতরান ও চারটি অর্ধশতরান করেছেন শুভমান। এবারের আইপিএলে সবচেয়ে বেশি ৮৫টি চার মেরেছেন শুভমান। এছাড়া আরও দু'টি পুরস্কার উঠেছে তরুণ ওপেনারের হাতে। এই মৌসুমের ‘গেম চেঞ্জার’ এবং ‌‌‘সবচেয়ে মূল্যবান ক্রিকেটারে’র পুরস্কারও তিনিই পেয়েছেন। চার ক্যাটাগরিতে সবমিলিয়ে শুভমান পেয়েছেন প্রায় ৫২ (৪০ লাখ রুপি) লাখ টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম