ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

শুদ্ধাচার পুরস্কার পেলেন দুর্গাপুরের ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান

#

০১ জুন, ২০২২,  3:12 PM

news image

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২২ পেলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মোহাম্মদ রাজীব উল আহসান। বুধবার (০১ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁর হাতে শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। শ্রেষ্ঠত্বের পুরস্কার হিসেবে সম্মাননা সনদ তাঁর হাতে তুলে দেয়া হয়। জানা গেছে, শুদ্ধাচার চর্চার মাধ্যমে বাংলাদেশ বিনির্মাণে অসামান্য অবদান, কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা, সততার নিদর্শন, সেবা গ্রহীতাদের সঙ্গে আচরণ, সময় ও নেতৃত্ব দানের ক্ষমতা ও  সৃজনশীল কর্মকা- বাস্তবায়নসহ বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতি হিসেবে দুর্গাপুরের ইউএনও এই পুরস্কার লাভ করেন। তাঁর এই সম্মাননা প্রাপ্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন দুর্গাপুর উপজেলার সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, শিক্ষকসহ সর্বসাধারণ। ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান  বলেন, যে কোন স্বীকৃতি কাজের উৎসাহকে তরান্বিত করে। প্রথমবারের মতো শুদ্ধাচার পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত। এই পুরস্কার আমার ভবিষ্যত কর্মময় জীবনে পথ-নির্দেশক হিসেবে কাজ করবে। তিনি তাঁর মেধার সর্বোচ্চটুকু দিয়ে জনসেবায় নিয়োজিত রাখবেন বলেও তিনি জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম