ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

শুক্রবারও চলবে মেট্রোরেল

#

নিজস্ব প্রতিবেদক

০২ সেপ্টেম্বর, ২০২৪,  2:28 PM

news image

মেট্রোরেল চলাচল নিয়ে নতুন সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এবার থেকে শুক্রবারও চলবে মেট্রো। খুব দ্রুত এটা কার্যকর করা হবে বলে প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) ডিএমটিএসলের একাধিক কর্মকর্তার বিষয়টি নিশ্চিত করেছেন। ডিএমটিএসল থেকে বলা হয়েছে, শুক্রবারের মেট্রো চলাচল নিয়ে এখনো ঘোষণা হয়নি। উপদেষ্টার সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ হয়েছে। তবে খুব দ্রুতই আমরা চালু করতে যাচ্ছি। আরও বলা হয়েছে, এর মধ্যেই স্টেশন কন্ট্রোলার, ট্রেন অপারেটরসহ অন্যান্য যেসব কর্মী কাজ করবেন তাদের ডিউটির জন্য রোস্টার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। সকালের দিকে যাত্রী কম থাকায় শুক্রবার দুপুর তিনটা থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেছেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। আজকেও আমরা ভিজিটে যাব। আমাদের আরেকটু সময় দিতে হবে। বর্তমানে সকাল ৭টা ১০ ও ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া দুটি ট্রেন এবং মতিঝিল থেকে রাত ৯টা ১৩ মিনিটের পর ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে শুধু এমআরটি পাসধারী যাত্রীরা ভ্রমণ করতে পারেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম