ঢাকা ১৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

শীর্ষ জেনারেলকে বরখাস্তের পর এবার যুদ্ধের প্রস্তুতির নির্দেশ কিম জং উনের

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ আগস্ট, ২০২৩,  10:35 AM

news image

এবার উত্তর কোরিয়া সেনাবাহিনীর শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। একই সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য আরও প্রস্তুতি, অস্ত্র উৎপাদন বৃদ্ধি এবং সামরিক মহড়া বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কিম সেন্ট্রাল মিলিটারি কমিশনের একটি বৈঠকে এই নির্দেশ দেন। সেখানে উত্তর কোরিয়ার শত্রু দেশগুলোকে প্রতিহত করতে পাল্টা ব্যবস্থার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। তবে শত্রু দেশগুলোর নাম উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল রি ইয়ং গিলকে সামরিক বাহিনীর শীর্ষ জেনারেল চিফ অব জেনারেল স্টাফ পাক সু ইলের স্থলাভিষিক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেও রি ইয়ং দায়িত্ব পালন করবেন কি না সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। অস্ত্র উৎপাদন ক্ষমতা বাড়ানোর লক্ষ্যও স্থির করেছেন কিম জং উন। যদিও এ বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি। গত সপ্তাহে তিনি একটি অস্ত্র কারখানা পরিদর্শন করেন। সে সময় আরও ক্ষেপণাস্ত্র ইঞ্জিন, আর্টিলারি এবং অন্যান্য অস্ত্র তৈরির নির্দেশ দেন কিম। কেসিএনএ প্রকাশিত একটি ফুটেজে দেখা গেছে, কিম একটি মানচিত্রে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এবং তার আশেপাশের এলাকাগুলোর দিকে ইশারা করছেন। এদিকে ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়াকে কামান, রকেট এবং ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র সরবরাহ করা হচ্ছে বলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। যদিও রাশিয়া এবং উত্তর কোরিয়া এসব দাবি অস্বীকার করেছে। আগামী ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সামরিক মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই মহড়াকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে পিয়ংইয়ং। তাই কিম তার বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য দেশের সর্বাধুনিক অস্ত্র ও সরঞ্জাম দিয়ে মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন। সূত্র: দ্য গার্ডিয়ান, এএফপি, দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম