ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা সোনারগাঁওয়ে উলুকান্দী মাদ্রাসার সৌন্দর্য বর্ধনে কৃষ্ণচূড়া-রাধাচূড়া গাছ রোপণ রোটারি ক্লাব অব মতিঝিলের যৌথ ক্লাব অ্যাসেম্বলি ও ডিনার মিটিং অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে সচেতনতা বিষয়ক কর্মসূচী বাস্তবায়নে র‌্যালি ও সেমিনার চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর গুঞ্জনের অবসান ঘটালেন সামান্থা, বললেন ‘মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের সৌদিতে সাড়ে ৫ হাজার পাকিস্তানি ভিক্ষুক আটক রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল

শীবপুরে সড়ক দুর্ঘটনায় ডেমরা থানার এসআই নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৬ নভেম্বর, ২০২২,  2:01 PM

news image

নরসিংদীর শীবপুরে সড়ক দুর্ঘটনায় ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) সবুজ মিয়া (৩১) নিহত হয়েছেন। শনিবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন। তাকে উদ্ধারকারী পথচারী রুবেল মিয়া জানান, সকালে নরসিংদীর শীবপুরে আমতলা জুট মিল সংলগ্ন মেইন রোডে মোটরসাইকেলসহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাকে।

প্রথমে তাকে সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পুলিশের সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। রুবেল মিয়া জানান, কোনো গাড়ির ধাক্কায় নাকি নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে তা কেউ জানাতে পারেনি। ডেমরা থানার ইন্সপেক্টর (তদন্ত) ফারুক মোল্লা বলেন, ‘সবুজ মিয়া উপপরিদর্শক হিসেবে ডেমরা থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলার খামারের চর গ্রামে। বাবার নাম সিরাজ মিয়া। থাকতেন থানার কোয়ার্টারে। গতরাতে ডিউটি ছিল তার। সকালে নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম