ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি ইসরায়েলে ভোটের লড়াই : নেতানিয়াহুর সামনে কঠিন সমীকরণ, ক্ষমতা হারানোর শঙ্কা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮ সাগর-রুনি খুন: তদন্তে টাস্কফোর্স নিয়ে হাইকোর্টে আদেশ আজ মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৭৩ সালের পর প্রথম বিদেশে সেনা পাঠাচ্ছে আলজেরিয়া অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘অর্ণব’, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির হতে পারে আজ

শীতে কাঁপছে দিনাজপুর, তাপমাত্রা ১৩ ডিগ্রিতে

#

নিজস্ব প্রতিনিধি

০৯ ডিসেম্বর, ২০২৪,  5:25 PM

news image

উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দিনাজপুরের জনপদ। ঘন কুয়াশায় ঢেকে গেছে রাস্তা-ঘাট, মাঠ-ঘাটসহ পুরো এলাকা। তাপমাত্রা কমে যাওয়ায় দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। সোমবার (৯ ডিসেম্বর) ভোর ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাসের সঙ্গে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকে পুরো এলাকা। সকালের দিকে সূর্যে দেখা মিললেও বিকেল ৪টা বাজতে না বাজতেই ফের হারিয়ে যায়। কাজের তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষদের গায়ে জড়িয়ে নিতে হচ্ছে শীতের পোশাক। জেলার বিভিন্ন রাস্তায় ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহনকে। সন্ধ্যার পর থেকেই মৃদু হিমেল বাতাস পরের দিন সকাল পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম