ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি নিজের চিকিৎসায় ৮২ লাখ টাকা খরচের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা সংসদে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭ ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী

শিল্পপতি নুরুল ইসলাম বাবুল'র চতুর্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিনিধি

১৩ জুলাই, ২০২৪,  4:12 PM

news image

গোফরান পলাশ: যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলাম বাবুল'র চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মোঃ তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু'র সঞ্চালনায় ও যুগান্তর প্রতিনিধি অমল মুখার্জী'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাবেক সভাপতি শামসুল আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সম্পাদক মোহসীন পারভেজ, সাংবাদিক গোফরান পলাশ, চঞ্চল সাহা, জসিম পারভেজ, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি রাসেল কবির মুরাদ, রিপোর্টার্স ক্লাবের সাবেক সম্পাদক রাসেল মোল্লা প্রমূখ। পরে প্রয়াত নুরুল ইসলাম বাবুল'র বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আসাদুজ্জামান ইউসুফ। এর আগে শিল্পপতি নুরুল ইসলাম বাবুল'র আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম