ঢাকা ০২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার শিক্ষক নির্বাচনে অংশ নিতে চাইলে আগে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধনে পাঁচ সদস্যের মন্ত্রিসভা কমিটি ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস কলাবাগানে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, দগ্ধ ৩ খসড়া মানবাধিকার কমিশন আইন নিয়ে টিআইবির উদ্বেগ

শিল্পকলার নারী কর্মকর্তার রুম তল্লাসি, সাড়ে ২১ লাখ টাকা উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর, ২০২৪,  4:08 PM

news image

তল্লাশি চালিয়ে শিল্পকলা একাডেমির নারী কালচারাল কর্মকর্তার রুম থেকে ২১ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে শিল্পকলা একাডেমির সচিব সালাউদ্দিনের নেতৃত্বে ৪ সদস্যের একটি টিম এ টাকা উদ্ধার করে। অভিযানে গিয়ে শিল্পকলার দায়িত্বে নিয়োজিত কালচারাল অফিসার আবু সালেহ মো. আবদুল্লাহ ও ওই বিভাগের কালচারাল অফিসার সাদিয়া বিনতে আফজরের তালাবদ্ধ কক্ষে তল্লাশি চালিয়ে নগদ ২১ লাখ ৬০ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে। এ নিয়ে শিল্পকলার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে চাঞ্চল্য। এর আগেও সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীর কক্ষ তল্লাশি করে পাওয়া যায় ২ লাখ টাকা। আরেক কালচারাল অফিসার এম মোস্তাক হোসেনের কক্ষ থেকে তল্লাশি চালিয়ে আরও ২ লাখ টাকা ও গুরুত্বপূর্ণ গোপন নথিপত্র উদ্ধার করে তল্লাশি টিম। কৌতূহল কর্মকর্তা কর্মচারীরা বলছেন, দুর্নীতিগ্রস্ত সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীর অনিয়ম দুর্নীতির দোসর কর্মকর্তাদের তালাবদ্ধ রুমগুলো যেন টাকার খনিতে পরিণত হয়েছে। টাকা উদ্ধার বিষয়ে কালচারাল অফিসার কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফজাল হোসেনের মেয়ে সাদিয়া বিনতে আফজালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি। দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে লিয়াকত আলী লাকী প্রতিষ্ঠানটির মহাপরিচালক ছিলেন। এই পদে থাকাকালে তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে। তবে শত শত অভিযোগ উপেক্ষা করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার তাকেই মহাপরিচালকের দায়িত্ব দিয়ে গেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম