ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

শিরোপার আরও কাছে সিটি, ল্যাম্পার্ডের অধীনে চেলসির 'প্রথম' জয়

#

স্পোর্টস ডেস্ক

০৭ মে, ২০২৩,  10:45 AM

news image

লিডস ইউনাইটেডকে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল ম্যানচেস্টার সিটি। নতুন কোচ স্যাম অ্যালার্ডাইসের অধীনে প্রথম ম্যাচ খেলতে নামা লিডস গতকাল রাতে সিটিজেনদের কাছে ২-১ গোলে হেরেছে। এ নিয়ে লিগে টানা ১০ ম্যাচ জেতার স্বাদ পেল ম্যানসিটি। প্রথমার্ধেই জোড়া গোল করে সিটির জয়ের পথটা মসৃণ করে রেখেছিলেন ইকাই গুন্দোয়ান। ম্যাচের ১৯ ও ২৭তম মিনিটে জার্মান মিডফিল্ডার লক্ষ্যভেদ করেন। দু'টি গোলেই অ্যাসিস্ট রিয়াদ মাহারেজের। তবে ৮৪তম মিনিটে পেনাল্টি মিস করায় হ্যাটট্রিকের দেখা পাননি সিটি অধিনায়ক গুন্দোয়ান। উল্টো ৮৪তম মিনিটে এক গোল শোধ করে দেন লিডসের রদ্রিগো। কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি। এ জয়ে লিগের পয়েন্ট টেবিলে আগের মতোই শীর্ষে রইলো সিটি। তবে মৌসুমে প্রথমবারের মতো আর্সেনালের সঙ্গে পয়েন্টের পার্থক্য চারে নিয়ে গেল তারা। ৩৪ ম্যাচে সিটির পয়েন্ট ৮২; বিপরীতে সমান ম্যাচে গানারদের পয়েন্ট ৭৮। আর লিডস ঝুলে রইলো রেলিগেশন অঞ্চলে পড়ে যাওয়ার শঙ্কায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম