ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

শিমুলিয়ায় পারের অপেক্ষায় ৩ শতাধিক যানবাহন

#

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২২,  10:38 AM

news image

ঘরমুখো মানুষের ঢল নেমেছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। দীর্ঘ যানবাহনের সারি অসংখ্য মানুষ গাদিগাদি করে উঠছেন ফেরিতে। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন। শুক্রবারের মতো শনিবারেও (৩০ এপ্রিল) সকালে সাহরির পর পার হওয়ার জন্য ঘাটে হুমড়ি খেয়ে পড়ে মানুষ। তাই সকালবেলায় মানুষের ভিড় জমে যায়। এর আগে শুক্রবার বৈরী আবহাওয়ার কারণে নদীতে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হওয়ার রাত ৯টার দিকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজ ভোর থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বলেন, সকালে লঞ্চ শুরু হওয়ার আগে মানুষের চাপ ছিল। তবে ঘাটে পারাপারের অপেক্ষায় তিন শতাধিক ছোট যানবাহন রয়েছে। শিমুলিয়া ঘাট থেকে ১০টি ফেরি চলাচল করছে বলে জানান সহকারী ব্যবস্থাপক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম