ঢাকা ১৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রকাশ ‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ৯ ক্ষেত্রে ব্যয় কমাতে সরকারের বিশেষ নির্দেশনা জামিনে কারামুক্ত হলেন বাউলশিল্পী আবুল সরকার বর্ষবরণে ইলিশের দামে রেকর্ড এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী রিমান্ড শেষে কারাগারে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফরিদপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে খাদে উল্টে পড়ল বাস, হতাহত ৩১

শিবচরে এক্সপ্রেসওয়েতে তিন ট্রাকের সংঘর্ষ, আহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জুলাই, ২০২৪,  11:08 AM

news image

মাদারীপুর জেলার শিবচরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে ভাঙ্গাগামী লেনে মালবাহী তিনটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ থাকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে।  দুর্ঘটনায় চারজন আহত হবার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার(৪ জুলাই) সকাল ৮ টার দিকে মহাসড়কের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় দূর্ঘটনাটি ঘটে। শিবচর হাইওয়ে পুলিশ সূত্র জানিয়েছে, সকালে ভাঙ্গাগামী লেনে একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। এসময় পর পর তিনটি ট্রাকের পরস্পরের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে চালকসহ আহত হয় চারজন। তবে নিহত হওয়ার খবর এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনার পর প্রায় দেড় ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে একটি লেনে। শিবচর হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান জানান, মহাসড়কের ভাঙ্গাগামী লেনে সকালে একটি ট্রাক বিকল হয়ে গেলে ট্রাকটি থামানো ছিল সড়কের পাশে। ওই ট্রাকের পেছনে এসে অপর আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। এবং তার পেছনেই আরেকটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে দুই ট্রাক চালক ও সহকারীসহ চারজন আহত হয়েছে। শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.শাকিল আহমেদ বলেন, আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। নিহতের খবর পাওয়া যায়নি। মহাসড়কে এখনও যানবাহন চলাচল ছিল। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকগুলো সড়ক থেকে সরিয়ে সকাল সাড়ে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম