ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’ দাবি নয়, অধিকার : যাত্রী কল্যাণ সমিতি

#

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২১,  5:07 PM

news image

ঢাকা-চট্টগ্রাম মহানগরীসহ শহরতলীর বাস-মিনিবাসের ভাড়া নির্ধারণকালে ৭০ শতাংশ আসন গড় বোঝাই ধরে ভাড়া নির্ধারণের ফলে বাকি ৩০ শতাংশ আসনের ভাড়া ৭০ শতাংশ যাত্রীরা পরিশোধ করে। তাই এই ৩০ শতাংশ আসনে ছাত্র-ছাত্রী ও প্রতিবন্ধী যাত্রীদের হাফ ভাড়া নিশ্চিত করার পাশাপাশি ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হিসেবে চলাচলকারী দাঁড়ানো যাত্রীদের কাছ থেকেও অর্ধেক ভাড়া নেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান। তিনি বলেন, ভাড়া নির্ধারণ প্রক্রিয়া অনুযায়ী ছাত্র-ছাত্রী ও দাঁড়ানো যাত্রীদের হাফ ভাড়া দাবি বা দয়া নয়। এটি যাত্রীদের অধিকার দাবি করে তিনি আরো বলেন, যাত্রী প্রতিনিধি না রেখে ভাড়া নির্ধারণ করায় বিআরটিএ কর্মকর্তাদের ভুল বুঝিয়ে বাস মালিকেরা নানা খাতে অযৌক্তিক ও অতিরিক্ত ব্যয় দেখিয়ে একচেটিয়া ভাড়া বাড়ানোর ফলে এই ভাড়া যাত্রীদের গলার কাটায় পরিণত হয়েছে। এই ভাড়া পরিশোধ করে বাসে যাতায়াত করা নিন্মবিত্ত ও মধ্যবিত্ত যাত্রীদের জন্য দুরূহ হয়ে উঠেছে।

অন্যদিকে ঢাকা শহরে কথিত সিটিং ও গেইট লক সার্ভিসের নামে ওয়েবিলে যাত্রীর মাথা গুণে গুণে ৫ কিলোমিটার যাতায়াতের ক্ষেত্রে ২৫ কিলোমিটারের ভাড়া আদায় । স্বল্প দূরত্বের যাত্রীদের সরকার নির্ধারিত ভাড়ার ৩/৪ গুণ বাড়তি ভাড়া আদায়ের ফলে নাগরিক জীবন বিষিয়ে উঠেছে। এসব পরিবহনের হয়রানি থেকে মুক্তি পেতে জনগণ বিকল্প উপায় খুঁজছে। এহেন পরিস্থিতিতে অনুন্য উপায় হয়ে গড়ে উঠা ছাত্র-ছাত্রীদের হাফ ভাড়া নিশ্চিত করার পাশাপাশি সকল শ্রেণীর গণপরিবহনে দাঁড়ানো যাত্রীদের অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম