ঢাকা ০৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসক উপস্থিতি নিয়মিত তদারকির নির্দেশ গারো পাহাড়ে হাতি-মানুষ রক্ষায় বসছে এআই প্রযুক্তি তামিলনাড়ুতে আটক ৫০ ‘বাংলাদেশি’, পশ্চিমবঙ্গ হয়ে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে মেসির আবেগঘন বার্তা কক্সবাজারে এবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে ফ্রান্সে আগামী ৫ দিন পদ্মার পানি বাড়ার সম্ভাবনা ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩ হাজার

শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে পুলিশ

#

নিজস্ব প্রতিবেদক

০৩ আগস্ট, ২০২৪,  12:29 PM

news image

সারাদেশে আজ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি রোববার থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনেরও ঘোষণা দিয়েছে। শনিবার (৩ আগস্ট) শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাজধানীতে সর্তক অবস্থানে পুলিশ। এদিকে ছাত্রদের বিক্ষোভ ঘিরে রাজধানীর প্রগতি সরণি, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা গেট এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা এখানে অবস্থান নিয়েছেন তারা। আইন-শৃঙ্খলাবাহিনীর বেশ কয়েকটি টিম এখানে কাজ করছে বলে জানা যায়। এদিকে সারাদেশে বিক্ষোভ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে রোববার থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ঘোষণায় জানানো হয়, সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, শনিবার সারাদেশের প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এরপর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম