ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চাকরি ছাড়লেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

#

২৫ জুলাই, ২০২৪,  4:46 PM

news image

কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সহযোগী অধ্যাপক জাহিদুল করিম চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) গণমাধ্যমে জাহিদুল করিম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর করা অব্যাহতিপত্র রেজিস্ট্রারকে মেইল করা হয়েছে। অব্যাহতিপত্রে সহযোগী অধ্যাপক জাহিদুল করিম লিখেছেন, ‘গত এক সপ্তাহের বেশি সময় ধরে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, পুলিশ, র‍্যাব ও বিজিবি হামলা চালিয়েছে, তা এই জাতির জন্য একটি কালো অধ্যায়ের জন্ম দিয়েছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে হত্যা ও কিছু সংখ্যক প্রতিবাদী শিক্ষককে রক্তাক্ত করার মধ্যদিয়ে ১৯৭১ সালের বর্বরতাকেও হার মানিয়েছে। এমন কর্মকাণ্ড দেখেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকদের আমি নির্লিপ্ত থাকতে দেখেছি।’ শিক্ষকদের ভূমিকা আজ জাতির কাছে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক দলীয় করণের কারণে শিক্ষক সমাজের বিবেক লোপ পেয়েছে। শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক ভূলুণ্ঠিত হয়েছে।’ বিশ্ববিদ্যালয়ে ১৪ বছর ধরে শিক্ষকতা করা এই শিক্ষক বলেন, ‘দেশের সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির সরকারের উদাসীনতা ও শিক্ষকদের দলীয় মনোভাব আমাকে ব্যথিত করেছে। আমি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলেছি এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে সর্বদা পাশে থেকেছি। কোটা সংস্কারের একটি ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের বিরুদ্ধে সরকারের আগ্রাসী মনোভাবের কারণে অনেক সাধারণ শিক্ষার্থীর মূল্যবান জীবন দিতে হয়েছে।’ শহীদ সকল শিক্ষার্থী ও আহত শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের শিক্ষক সমাজের মূল্যবোধ ও নৈতিকতাবোধকে জাগ্রত করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপকের চাকরি থেকে অব্যাহতি ঘোষণা করছি।’ এদিকে জাহিদুল করিম তার নিজ ফেসবুক প্রোফাইলে ব্যাহতিপত্রটি পোস্ট করার পর ভাইরাল হয়ে গেছে। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জাহিদুল করিম ২০১০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে শিক্ষক হিসাবে যোগদান করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন। জাহিদুল করিমের অব্যাহতিপত্রের ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসানের মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম