ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

শাহজালাল বিমানবন্দরে ২২ লাখ রিয়াল জব্দ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন, ২০২২,  12:47 PM

news image

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২২ লাখ ৯৯ হাজার ৫০০ সৌদি রিয়াল জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং ঢাকা কাস্টম হাউস প্রিভেন্টিভ টিম। তবে যে যাত্রীর ব্যাগে এই রিয়াল ছিল তাঁকে ধরতে পারেনি কর্তৃপক্ষ। ওই যাত্রী ইমিগ্রেশন না করেই বিমানবন্দর ছেড়ে চলে যান। গতকাল বুধবার রাতে মামুন খান নামের এক যাত্রীর ব্যাগ স্ক্যান করার সময় সৌদি রিয়াল জব্দ করা হয়। তিনি এমিরেটস এয়ারলাইনসের (EK 585) ফ্লাইটে দুবাই যাওয়ার জন্য চেকইন করেন। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরী বলেন, ‘গতকাল রাত সাড়ে নয়টার দিকে এমিরেটস এয়ারলাইনসের চেক হচ্ছিল।

সে সময় ফ্লাইটের প্যাসেঞ্জারস হোল্ড ব্যাগেজ স্ক্রিনিং রুমের স্ক্যানিং মেশিনে লাগেজটি স্ক্যান করা হলে মুদ্রা সদৃশ বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। লাগেজটির মালিককে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।’ পরে বিমানবন্দরে দায়িত্বরত বিভিন্ন সংস্থা ও অ্যাভিয়েশন সিকিউরিটির উপস্থিতিতে লাগেজটি কাস্টমস হলে এনে খোলা হয় বলে তিনি জানান। লাগেজে থাকা ৩৪টি শার্টের ভেতরের কাগজের বোর্ডের মধ্য কাগুজে মুদ্রাগুলো বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় রাখা ছিল বলে জানান আহমেদুর। তিনি আরও বলেন, ‘যাত্রীকে খুঁজে না পাওয়ায় লাগেজের সঙ্গে থাকা ট্যাগ থেকে এমিরেটস কাউন্টার, ইমিগ্রেশন ও অ্যাভিয়েশন সিকিউরিটির সহায়তায় যাত্রীর বিস্তারিত তথ্য পাওয়া যায়।’ ইমিগ্রেশন শেষ না করেই মামুনের বিমানবন্দর থেকে চলে যাওয়ার বিষয়ে জানতে চাইলে আহমেদুর বলেন, জব্দকৃত বৈদেশিক মুদ্রা ও লাগেজ ট্যাগের সঙ্গে থাকা তথ্যের ভিত্তিতে বর্ণিত যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলার প্রক্রিয়া চলছে। জব্দকৃত বৈদেশিক মুদ্রা কাস্টমস গুদামে জমা দেওয়া হবে। কাস্টমস অ্যাক্ট ও বিশেষ ক্ষমতা আইনে মামুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কাস্টমস গোয়েন্দার এ কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম