ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

শাহজালালে ৫৯টি সোনার বারসহ নারী যাত্রী আটক

#

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২২,  11:52 AM

news image

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৬ কেজি ওজনের মোট ৫৯টি সোনার বারসহ এক নারী যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোরে শাহনাজ চৌধুরী নামের ওই নারীকে আটক করা হয়। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের উপ-কমিশনার (ডিসি) মো. সানোয়ারুল কবীর। তিনি বলেন,

ওই নারী যুক্তরাষ্ট্র থেকে দুবাই ট্রানজিট নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় আসেন। বিমানবন্দরের তার আচরণ সন্দেহজনক মনে হলে আটক করে তল্লাশি করা হয়। সে সময় তার কাছে থেকে বেল্টের মতো বস্তু উদ্ধার করে কাটা হলে ৫৯টি সোনার বার বের হয়ে আসে। এর ওজন প্রায় ৬ কেজি ৮০০ গ্রাম। শাহনাজ চৌধুরীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দিয়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম