ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা সচিবালয়ে প্রথমবার অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

শাশুড়ি ও স্ত্রীর বোনের ৩ সন্তানকে পুরিয়ে হত্যা: আজাদ মোল্লার মৃত্যুদণ্ড

#

নিজস্ব প্রতিনিধি

১৩ এপ্রিল, ২০২২,  2:24 PM

news image

গোপালগঞ্জ সদরে শাশুড়ি ও স্ত্রীর বোনের ৩ সন্তানকে পুরিয়ে হত্যার দায়ে আজাদ মোল্লাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্বাস উদ্দিন এ রায় দেন। এ সময় একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আজাদ মোল্লার বাড়ি সদর উপজেলার চরমানিকদাহ গ্রামে। জানা গেছে, স্ত্রী সরিফা বেগমের সঙ্গে কলহের জেরে ২০১৪ সালের ১৭ এপ্রিল গভীর রাতে শ্বশুরবাড়িতে আগুন দিয়ে পালিয়ে যান আজাদ।

তাতে পুড়ে মারা যান সরিফার মা ফুরিয়া বেগম, তার বোনের ছেলে ১৪ বছরের আমিনুর, ৭ বছরের তামিম ও বোনের মেয়ে ৪ বছরের তনিমা। পরে এ ঘটনায় ফুরিয়ার ছেলে সাইফুল গাজী পরদিনই আজাদ মোল্লাকে আসামি করে হত্যা মামলা করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী শামচুন্নাহার বেগম এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘ শুনানি শেষে আট বছর পর এই রায় দেয় আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম