ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

শামীম ওসমান নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন : সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২২,  2:09 PM

news image

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণায় নেমেছেন জানিয়ে শামীম ওসমান যে সংবাদ সম্মেলন করেছেন তা আচরণবিধির লঙ্ঘন। তবে শামীম ওসমান সংবাদ সম্মেলন করে মাঠে নামার ঘোষণা দিলেও তিনি নামেননি। এতে নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন হয়েছে, তবে তা শাস্তিযোগ্য অপরাধ নয়।

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জে নির্বাচন পরিস্থিতি দেখতে এসে নগরীর মরগান স্কুলে প্রিসাইডিং ও রিটার্নিং কর্তকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। কে এম নূরুল হুদা বলেন, আমি নারায়ণগঞ্জে কোনো সমস্যা দেখি না। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনে যে প্রার্থীরা আছেন তারা মৌখিক অভিযোগ ছাড়া কোনো সংঘর্ষে জড়ায়নি। আমি মনে করি, সংঘর্ষ ছাড়াই এখানে নির্বাচন হবে ইভিএম বিতর্ক নিয়েও নূরুল হুদা বলেন, ইভিএম এমন একটা মেশিন, যার মাধ্যমে ভোট গ্রহণ শেষে ১০ মিনিটের মধ্যে ভোট গণনা করতে পারি এবং এটি একটি পরিচ্ছন্ন মেশিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম