ঢাকা ৩১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

শান্তর অধিনায়কত্ব নিয়ে যা বললেন হাথুরুসিংহে

#

ক্রীড়া প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২৩,  1:55 PM

news image

ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পরেও বছরের শেষটা একেবারেই মন্দ কাটেনি বাংলাদেশের। বিশেষ করে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে নিউজিল্যান্ডের মাটিতে তাদেরই বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ম্যাচ জিতেছে টাইগাররা। এর আগে ঘরের মাঠে কিউইদের বিপক্ষে টেস্ট ম্যাচেও তার অধীনে জয়ের দেখা পায় লাল-সবুজের দল।তাই নিউজিল্যান্ড সফরের আগে থেকেই অধিনায়ক হিসেবে শান্তকে ভবিষ্যতে দেখা যাবে কি না, তা নিয়ে জোর আলোচনা চলছে। এবার তাসমান পাড়ের দেশে টি-টোয়েন্টি সিরিজ ১-১ এ  সমতায় শেষ করার পর বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও শান্ত’র নেতৃত্ব নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তার ভাষায়, শান্তর নেতৃত্ব ছিল অসাধারণ। সিরিজ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘এই সিরিজে তারা (বাংলাদেশ) দেখিয়েছে যে তারা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়।

আরেকটা ব্যাপার হচ্ছে শান্তর নেতৃত্ব, যা অসাধারণ ছিল। টেকটিক্যালি স্পট অন ছিল সে। ক্রিকেটারদের সঙ্গে বার্তায়ও তাকে খুব পরিষ্কার দেখা গেছে। সতীর্থদের স্পষ্ট করে বলেছে কার কাছে কী চায়।’ অধিনায়ক শান্ত’র ভবিষ্যৎ প্রসঙ্গে হাথুরুসিংহের ভাষ্য, ‘আমার মনে হয় তারা (বিসিবি) বেশ ভালোভাবেই চিন্তা করবে। অবশ্যই এটা বোর্ডের সিদ্ধান্ত। কিন্তু শান্ত যথেষ্ট প্রমাণ রেখেছে, তাকে সিরিয়াসলি নেওয়ার।’ কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ থাকলেও, ব্যাটিং ব্যর্থতায় সেটি সম্ভব হয়নি। যদিও এ নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন টাইগার কোচ, ‘যদি আমি কিছু বলি, তাহলে নানা জল্পনা তৈরি হবে সত্যি বলতে। এর সঙ্গে সিনিয়রদের এখানে না থাকা কিংবা তাদের অ্যাটিচিউডের কোনো সম্পর্ক নাই। আমার মনে হয় তরুণরা তাদের ক্রিকেটটা উপভোগ করতে চেয়েছে।’ হাথুরু আরও বলেন, ‘আমার মনে হয় ড্রেসিংরুমের পরিবেশটা বেশ ভালো। কারণ তাদের যোগাযোগটা বেশ স্পষ্ট, যেমন আমি বলেছি শান্তর পক্ষ থেকে। তারা জানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তারা যথেষ্ট ভালো প্লেয়ার। আমার মনে হয় সিরিজে তাদের মনে কোনো ভয় ছিল না। সিরিজের শুরুতেই আমরা বলছিলাম আগে কী করেছি, আমরা তার চেয়ে ভালো করতে চাই। এদিক থেকে এটা খুব সফল একটা সফর।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম