ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

শরীয়তপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৫ মার্চ, ২০২৩,  4:49 PM

news image

শরীয়তপুরের ভেদরগঞ্জ ও জাজিরা উপজেলায় বজ্রপাতে সৌদি প্রবাসী ও গৃহবধূসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (১৫ মার্চ) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের উত্তর মহিষারের মোসলেম মালের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫), ছয়গাঁও ইউনিয়নের নাজিমপুর গ্রামের রতন মুন্সীর ছেলে মো. নাদিম মুন্সী (২৬) ও জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে কাচারব কান্দি গ্রামের জাহাঙ্গীর মোল্লা ছেলে সিফাত মোল্লা (২২)। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরের দিকে গৃহবধূ আনোয়ারা আকাশে মেঘ দেখে গরু আনতে যান।

এ সময় বজ্রপাতে তিনি মারা যান। তার সঙ্গে থাকা গরুটিও মারা যায়। এদিকে সৌদি প্রবাসী মাছের খামারে খাদ্য নিয়ে যাওয়ার সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে নাদিম মুন্সী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে সিফাত ফসলি জমিতে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় তার পাশে থাকা মনি নামের এক শিশু আহত হন।মনির খালা পলি আক্তার জানান, মনি তার মা তানজিলার কোলে ছিল। হঠাৎ বজ্রপাতের বিকট শব্দ হলে সুরা মনি খিচুনি দিতে থাকে।ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন, মহিষার ইউনিয়নের চেয়ারম্যান হাজী অরুন হাওলাদার বজ্রপাতে ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম