ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পুলিশকে পেশাদারিত্ব ও মানবিক আচরণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‘দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার’ বিচার ব্যবস্থাকে মানুষের আস্থার জায়গায় আরও সুদৃঢ় করতে চাই: আইনমন্ত্রী ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড চার বছরে ২ কোটি ৪০ লাখ ‘কৃষক কার্ড’ দেবে সরকার দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তা বই ছাপায় অগ্রগতি, নভেম্বরেই শতভাগ সরবরাহের লক্ষ্য তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

শরীয়তপুরে ছাত্রলীগ নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি, ২০২৪,  5:15 PM

news image

শরীয়তপুরে জন্মদিন উদযাপন করে বাসায় ফিরে শেখ সুমাইয়া নামে এক ছাত্রলীগ নেত্রী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বৈশাখীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে ওই ছাত্রলীগ নেত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। শেখ সুমাইয়া নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি ২ নম্বর ওয়ার্ডের আবু বকর শেখের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৭ ফেব্রুয়ারি) ছিলো শেখ সুমাইয়ার জন্মদিন। বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন শেষে রাতে বাসায় ফিরে নিজ ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়েন তিনি।

এরপর মধ্যরাত থেকে সুমাইয়ার মোবাইল ফোনে একাধিকবার কল আসা শুরু করে। রিংটোনের শব্দে ঘুম ভেঙে যায় সুমাইয়ার পরিবারের সদস্যদের। তারা দরজার বাইরে থেকে সুমাইয়াকে ডাকাডাকি করতে থাকেন। তবে রুমের ভেতর থেকে কোনো সারা না পেয়ে একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সুমাইয়ার মরদেহ ঝুলে থাকতে দেখেন তারা । বিষয়টি থানায় জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর আবু জাফর শেখ বলেন, সুমাইয়া সম্পর্কে আমার ভাতিজি হয়। ওদের বাসা থেকে ফোন পেয়ে রাতে দ্রুত আমি ছুটে যাই। ঘরের দরজা বাহির থেকে আটকানো দেখে সবাই দরজা ভেঙে ফেলি। পরে ওকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। প্রেমঘটিত কারণে সুমাইয়া এই আত্মহত্যা করে থাকতে পারে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান ওসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম