ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

শতভাগ বই পেয়েছে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিকশিক্ষা উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৬,  12:54 PM

news image

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বছরের প্রথম দিনেই প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পেয়েছে বলে জানিয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবুল বাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি একথা বলেন। এসময় উপদেষ্টা জানান, এবারের বইয়ের মানও আগের তুলনায় ভালো এটা অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য। এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মোট ৩০ কোটি বিনা মূল্যের বই ছাপিয়েছে সরকার বলেও জানিয়েছেন তিনি। জাতীয় পাঠ্যপুস্তক ও শিক্ষাক্রম বোর্ড (এনসিটিবি) জানিয়েছে- ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবার মোট বইয়ের সংখ্যা ৮ কোটি ৫৯ লাখ। শতভাগ বই ছাপা, বাঁধাই, কাটিংয়ের কাজ শেষে বিতরণের জন্য আগেই সব উপজেলায় পাঠানো হয়েছে। অন্যদিকে, মাধ্যমিক, দাখিল, দাখিল-ভোকেশনাল ও কারিগরি স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহের কাজ চলছে। এরই মধ্যে ৫৮ শতাংশের বেশি বই সরবরাহ করা হয়েছে। বছর শুরুর দিনে মাধ্যমিকের শতভাগ শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো সম্ভব হচ্ছে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম