ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

শক্ত দল নিয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

#

ক্রীড়া প্রতিবেদক

০৮ এপ্রিল, ২০২৫,  11:47 AM

news image

বাংলাদেশের মাটিতে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে ঘিরে ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন দলের অন্যতম অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস। পাশাপাশি অধিনায়ক হিসেবে দলে ফিরেছেন অভিজ্ঞ ক্রেইগ আরভিন। প্রত্যাবর্তন অবশ্য দুজনেরই হয়নি। সবশেষ আয়ারল্যান্ড সিরিজের দল থেকে আছে ৩ পরিবর্তন। তাফাদজোয়া টিসিগা দলে আসছেন প্রায় দুই বছর পর। প্রায় একইরকম প্রত্যাবর্তন ওয়েলিংটন মাসাকাদজার। চোট কাটিয়ে বাংলাদেশ সিরিজের জন্য ফিট হয়ে উঠেছেন ৩৫ বছর বয়সী অলরাউন্ডার শন উইলিয়ামস।  আরভিনের অনুপস্থিতিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে দলকে নেতৃত্বে দিয়েছিলেন জনাথন ক্যাম্পবেল। তিনিও আসছেন বাংলাদেশ সফরে। ইংলিশ দুই তারকা স্যাম কারান ও টম কারানের ভাই বেন কারান থাকছেন সিরিজের বড় নাম। পেস বোলিং ইউনিটে রয়েছেন ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা। অনভিষিক্ত একমাত্র ক্রিকেটার লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা।

জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের স্কোয়াড

ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাদাফজোয়া টিসিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলিয়ামস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম