ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’ সৌদি ভাড়াটে বাহিনীর সমাবেশে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে সরকার নির্বাচনের আগে ইরান হামলা নিয়ে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে বিরোধ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা শক্তিশালী ভূকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ ফের অপূর্ব-নীহার রসায়নে মুগ্ধ দর্শক, কোটির ঘরে ‘ভালো আছো তো’ পাঁচ জেলার মানুষ ট্রেনে কক্সবাজার যেতে পারবেন আজ থেকে

শক্তিশালী ভূকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ অক্টোবর, ২০২৬,  11:03 AM

news image

আফগানিস্তান ও পাকিস্তানের কিছু অংশে ৫.২ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে উভয় দেশের কয়েকটি প্রদেশ কেঁপে ওঠে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) এ খবর জানিয়েছে।


আফগান সংবাদমাধ্যম তোলোনিউজের প্রতিবেদন অনুযায়ী, দেশটির রাজধানী কাবুল, নানগারহার এবং এর আশেপাশের বেশ কয়েকটি প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে।


তবে তাৎক্ষণিকভাবে আফগানিস্তানে কোনও ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। ইউরোপীয়-মধ্যপ্রাচ্য ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২।


অন্যদিকে, পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশ এবং উত্তরাঞ্চলীয় গিলগিত-বালতিস্তান অঞ্চলের বেশ কিছু স্থানেও এই ভূকম্পন অনুভূত হয়। পাকিস্তানেও তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


সূত্র: আনাদোলু

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম