ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

লোহাকুচি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জুন, ২০২৪,  6:48 PM

news image

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে নুরুল ইসলাম (৬০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (২৬ জুন) ভোরে উপজেলার লোহাকুচি সীমান্তের ৯১৯নং সীমানা পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম উপজেলার লোহাকুচি সীমান্ত এলাকার মৃত মঈনউদ্দীনের ছেলে। স্থানীয়রা জানান, চার থেকে পাঁচজনের একটি বাংলাদেশি গরু পারাপারকারি দল লোহাকুচি সীমান্তের ৯১৯নং সীমানা পিলার দিয়ে ভারতের ভিতরে প্রবেশ করে। এ সময় ভারতের কোচবিহার জেলার সিতাই থানার ৭৮ বিএসএফের ওয়েস্টচামটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থালেই মারা যান নুরুল ইসলাম। পরে অন্য সঙ্গীরা রাতের অন্ধকারে তার মরদেহ নিয়ে আসেন। খবর পেয়ে উপজেলার গোড়ল একালার তদন্ত কেন্দ্রের কর্তব্যরত পুলিশ সদস্য মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, খবর পেয়ে নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের লোহাকুচি ক্যাম্পের কমান্ডার সুবেদার মঞ্জুরুল ইসলাম জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম