ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

লেবাননজুড়ে ইসরায়েলের বিমান হামলায় নিহত আরও ৭২

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২৪,  4:48 PM

news image

লেবাননজুড়ে ইসরায়েলের বিমান হামলা চলছেই। মধ্যপ্রাচ্যের এই দেশে হওয়া সর্বশেষ হামলায় আরও ৭২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৪০০ মানুষ। এতে করে গত কয়েকদিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৬০০ ছাড়াল।  বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, বুধবার লেবাননে ইসরায়েলি হামলায় আরও ৭২ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এর মধ্যে ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে ৩৮ জন, পূর্ব বেকা অঞ্চলে ১২ জন এবং রাজধানী বৈরুতের উত্তর ও দক্ষিণের তিনটি শহরে আরও ২২ জন নিহত হয়েছেন। লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বুধবারের হামলায় আরও প্রায় ৪০০ জন আহত হয়েছেন। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হার্জি হালেভি লেবাননের সীমান্তে অবস্থানরত সৈন্যদের হিজবুল্লাহর বিরুদ্ধে “সম্ভাব্য” স্থল আক্রমণের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মধ্যপ্রাচ্য একটি “পূর্ণ মাত্রার বিপর্যয়” দেখছে। একইসঙ্গে তেহরান সতর্ক করেছে, ইসরায়েল যদি সংঘাত বাড়ায় তবে “সব উপায়ে” লেবাননকে সমর্থন করবে ইরান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম