ঢাকা ২২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নিয়োগ ছাড়াই সরকারি ভূমি অফিসে বহিরাগত যুবকের দাপ্তরিক কাজ হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০ দুই কোটি টাকার রাষ্ট্রীয় মাল লোপাট; “দশ দিন পর কাগজ তৈরী ও কোষাগারে টাকা জমার বয়ান” শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ-উত্তর কোরিয়া এখন একই অবস্থানে একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ‘২০ বছর বনাম ৪ মাস’—ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পালটা জবাব বেসরকারি হজের ৩ প্যাকেজ ঘোষণা করলো হাব পিপলস লীগকে তিন মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্দেশ বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আটকে পড়া ১৫৮ বাংলাদেশি

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জুন, ২০২৫,  11:19 AM

news image

লিবিয়ায় আটকে পড়া ১৫৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে, লিবিয়ার স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ১০ মিনিটে ত্রিপলীর মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুরাক এয়ারের বিশেষ ফ্লাইটে (নম্বর: UZ222) ঢাকার উদ্দেশে রওনা হন তারা। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটকেপড়া ১৫৮ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। দূতাবাস থেকে আরও জানানো হয়, লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের নিরলস প্রচেষ্টায় আটক এসব বাংলাদেশিকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম