ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

লিটারে ৫ টাকা কমলো ডিজেল-পেট্রোল-অকটেনের দাম

#

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট, ২০২২,  9:42 PM

news image

ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের লিটারে ৫ টাকা দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম পড়বে ১০৯ টাকা, অকটেনের দাম ১৩০ টাকা ও পেট্রোলের দাম পড়বে ১২৫ টাকা। গত ৫ আগস্ট বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভর্তুকি ব্যয় কমাতে সরকার তেলের দাম বৃদ্ধি করে। সে সময় প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে ৩৪ টাকা, অকটেনে ৪৬ টাকা ও পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়ানো হয়। এতে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১১৪ টাকা, অকটেন ১৩৫ ও পেট্রোল ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম