ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

লিটনের পর মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি

#

ক্রীড়া প্রতিবেদক

২৩ মে, ২০২২,  10:52 PM

news image

চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে হতাশ করেছিলেন লিটন। ঢাকা টেস্টে ভুল করেননি তিনি। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন। তার সঙ্গে জুটি গড়া মুশফিকও সেঞ্চুরির করেছেন। দু’জন ষষ্ঠ উইকেটে রেকর্ড রান তুলেছেন। বাংলাদেশ ৭৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৯ রান তুলেছে। ষষ্ঠ উইকেট জুটিতে লিটন-মুশি ২২৫ রান যোগ করেছেন। ক্যারিয়ারের নবম সেঞ্চুরি করে মুশফিক খেলছেন ১০০ রানে। লিটন খেলছেন ক্যারিয়ার সেরা ১২৭ রান করে। ঢাকা টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে ২৪ রানে ৫ উইকেট হারায়ে বাংলাদেশ। এরপর লিটন-মুশফিক জুটি গড়েন। ১৬ ইনিংসেই ৪টি শতরানের জুটি গড়েছেন এই দু’জন। বাংলাদেশের হয়ে যা দ্বিতীয় সর্বোচ্চ। হাবিবুল বাশার ও জাভেদ ওমর রেকর্ড ৫ বার শতরানের জুটি গড়েছেন ৩২ ইনিংসে। টস জিতে অধিনায়ক মুমিনুল বলেছিলেন, 'ম্যাচের শুরুর দিকে উইকেট ব্যাটিং বান্ধব থাকবে। পরের দিকে কঠিন হয়ে উঠবে ব্যাটিং।' ব্যাটিংয়ে নেমে দায়িত্বহীন শট খেলতে গিয়ে তামিম (০) ও সাকিব (০) ফিরে যান। ওপেনার জয়ও রানের খাতা খুলতে পারেননি।  রান পাননি নাজমুল শান্ত ( ৮)। মুমিনুল হকও (৯)। পেসার কাসুন রাজিথা তিনটি এবং অসিথা ফার্নান্দো তুলে নেন দুই উইকেট।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাইজুল ইসরাম, মোসাদ্দেক হোসেন, সৈয়দ খালেদ আহমেদ এবং এবাদত হোসেন।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, প্রবীণ জয়াভিক্রমা, অসিথা ফার্নান্দো এবং কাসুন রাজিথা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম