ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

লাশ নিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১১ সেপ্টেম্বর, ২০২৪,  10:57 AM

news image

নড়াইলের লোহাগড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে পৌরসভার আশ্রয়ন প্রকল্পের সামনে (গুচ্ছগ্রাম) মাইটকুমড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পৌরসভার মাইটকুমড়া গ্রামের হেমায়েত শেখের ছেলে শামিম শেখ (২১), একই গ্রামের রমজান বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস (৪৪) ও একই গ্রামের জামাল মোল্যার ছেলে রাসেল মোল্যা (২০)। আহত হয়েছেন একই গ্রামের হবিবার শেখের ছেলে কুইন শেখ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাসেলের বৃদ্ধা দাদীর মরদেহ দাফনের জন্য মসজিদ থেকে খাটিয়া বহন করে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন চার ব্যক্তি।লোহাগড়া-ভাটিয়াপাড়া-ঢাকা মহাসড়কের মাইটকুমড়া এলাকায় পৌঁছালে লোহাগড়ার দিক থেকে আসা একটি ট্রাক খাটিয়া বহনকারীদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন একজন। আহত কুইন শেখকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র রেফার করা হয়েছে। লোহাগড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম