ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

#

২৫ সেপ্টেম্বর, ২০২৫,  11:21 AM

news image

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন পৌরশহরের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরশহরের বিভিন্নস্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক মো. শাহ আজিজ এ অভিযান পরিচালনা করেন। এ সময় ফুটপাত দখল করে রাখা বিভিন্ন ধরনের অন্তত অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ইউএনও জানান, এই উচ্ছেদ অভিযানের আগে মাইকিং করে অবৈধ দখলদারদের নিজ থেকে ফুটপাত থেকে সরে যেতে বলা হয়েছে। এরপরও যারা ফুটপাত দখল করে রেখেছিলেন তাদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়েছে। দখলদাররা যতবার ফুটপাত দখল করবে, ততবারই উচ্ছেদ অভিযান চলবে। তবে পরবর্তীতে উচ্ছেদের পাশাপাশি জেল-জরিমানাও প্রদান করা হবে। অভিযানে বাংলাদেশ নৌবাহিনী ও থানা পুলিশের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল এবং বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম