ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের বাড়তে পারে যেসব সুবিধা জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না মেসি ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয় বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস টানা দুই দফা কমার পর স্বর্ণালংকারের দামে বড় লাফ মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৮ জানুয়ারি, ২০২৪,  11:19 AM

news image

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গুর পোতা সীমান্তে বিএসএফের গুলিতে রফিউল ইসলাম টুকলু (৩৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।রোববার (২৮ জানুয়ারি) ভোরে উপজেলার ৫১ বিজিবি ব্যাটালিয়ন আওতাধীন আঙ্গুর পোতা বিওপি সীমান্তের মেইন পিলার নাম্বার ১ সাব  পিলার-১ হতে ভারতের ১০০ গজ অভ্যন্তরে ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিউল ইসলাম পাটগ্রাম উপজেলার বঙ্গের বাজার এলাকার আফজাল হোসেনের ছেলে। জানা যায়, কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ৬  বিএসএফ ব্যাটালিয়ন অর্জুন ক্যাম্পের টহল দলের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। পরবর্তীতে বিএসএফের সহযোগিতায় মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। এ বিষয়ে বিজিবি-বিএসএফ পর্যায়ে কোনো প্রকার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়নি। দহগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম