ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

লালবাগে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২৫,  8:15 PM

news image

রাজধানীর লালবাগ থানাধীন ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক ও পলিথিন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টা ৩৮ মিনিটের দিকে চেয়ারম্যান বাড়ি ঘাট সংলগ্ন ওই কারখানায় আগুন লাগে। আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। পরবর্তীতে আরও তিনটি ইউনিট পাঠানো হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর ১টা ৩৮ মিনিটের দিকে তারা আগুন লাগার সংবাদ পান। প্রাথমিকভাবে জানা গেছে, লালবাগের চেয়ারম্যান ঘাটের কাছে ইসলামবাগ এলাকায় অবস্থিত কারখানাটি একটি প্লাস্টিক কারখানা। তিনি আরও বলেন, দুপুর ২টা ২০ মিনিটের দিকে পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর জন্য পাঠানো হয়েছে। তবে এলাকায় তীব্র যানজট থাকায় ইউনিটগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম