ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

লারাদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের লিজেন্ডসরা

#

স্পোর্টস ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২২,  12:17 PM

news image

শুরু হয়ে গেছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের লিজেন্ডস ক্রিকেট লিগের দ্বিতীয় আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক ইন্ডিয়া লিজেন্ডস এবং সাউথ আফ্রিকা লিজেন্ডস। যেখানে ৬১ রানের বড় জয় পায় শচীন টেন্ডুলকারের দল। দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ লিজেন্ডস। নিজেদের প্রথম শাহাদাত হোসেন রাজীবরা খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসের বিপক্ষে। যে দলে খেলছেন কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। বাংলাদেশ সময় বিকাল ৪টায় কানপুর থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম আসরেও খেলেছিল বাংলাদেশ।

দ্বিতীয়বারের মতো এই আসরে খেলছে আফতাব আহমেদরা। এবারের আসরে অনেক গুছিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ লিজেন্ডস। যেখানে ব্যাটসম্যানদের মধ্যে নাজিমউদ্দীন, আফতাব আহমেদ থেকে শুরু করে মেহররাব হোসেন অপি, অলক কাপালি কিংবা তুষার ইমরানের মতো সাবেক তারকা রয়েছেন। এছাড়াও বোলারদের মধ্যে এবার শাহাদাত হোসেন রাজীবের পাশাপাশি মোহাম্মদ শরীফ, ইলিয়াস সানি, আবুল হাসানরা রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের দলটিও যথেষ্ট শক্তিশালী। দলে লারা ছাড়াও ডোয়াইন স্মিথ, দ্রেবেন্দ্র বিশু, ড্যারেন পাওয়েল, জেরোমে টেলরের মতো তারকারা রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম